বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

প্রিয় তন্বী, তোমার সুখ দেখেই না হয় কাটিয়ে দিই আরো কয়েক যুগ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

প্রিয় তন্বী, 

কেমন আছ, সেটা জিজ্ঞেস নাই করি। তোমার খারাপ থাকার কোনো কারণ চোখে পড়ছে না। সেদিনের কথা আজও ভুলতে পারিনি। কী দুর্বিষহ ছিল! একবার ভেবেই নিয়েছিলাম, চলে যাই বহুদূরে যেখান থেকে ফিরে আসা আদৌ সম্ভব নয়। 

জানো? তোমার দেয়া সেই বিড়াল ছানাটি বড় হয়েছিল। সেও তার যৌবন ছুঁয়েছিল। খুব যত্ন করে পুষেছিলাম। সেও চলে গেলো পরপারে। তোমার আমার বিচ্ছেদ শুনে।

অথচ; সেথায় যাওয়ার কথা ছিল আমার। আজও মনে পড়ে সেদিনের বৃষ্টি বিলাসের কথা। কী নিষ্ঠুর তোমার রূপ! তুমিও ভুলে গেলে। আমিও ভোলার বাহানায় পার করে দিলাম কতকাল। জানি তুমি সুখে আছ। 

ভালো আছ। ভালো থাকো। তোমার সুখ দেখেই না হয় কাটিয়ে দিই আরো কয়েক যুগ। 

——ইতি

তাসি

আরো পড়ুন : প্রিয় ডায়েরী, তুমিই সেই বন্ধু যে আমার প্রতি ফোটা চোখের জলের হিসাব রাখো

এস/ আই. কে. জে/

প্রিয় তন্বী আজো মনে করি বিড়াল ছানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250